ছায়াবীথি তলে এসো, উপন্যাস, পর্ব-৫, ইস্তিয়াক আহাম্মেদ
ছায়াবীথি তলে এসো ইস্তিয়াক আহাম্মেদ পর্ব-৫ মিতার বাবা এসেছে আমেরিকা থেকে, সুদর্শন। এক নজরেই ভাল লাগার মতো মানুষ। সালাম দিতেই হ্যান্ডসেক করে আমার সাথে গল্প করতে বসে গেল। মিতার পড়ালেখা কেমন চলছে বলতো? এই তো আংকেল ভালই। মাথা বেশি ভাল না, আমার মতো। তাই বলে ভেবো না আমার বুদ্ধি কম। যারা পড়ালেখায় খারাপ তাদের বুদ্ধি বেশি যেই বুদ্ধি পড়ালেখায় কাজে লাগে না। কোথায় লাগে? বদমাশিতে, আমার সমস্ত বুদ্ধি খরচ করি বাজে কাজে। আমি হাসলাম। হেসো না, শুনো আমি যখন আমেরিকাতে যাই প্রথম একটা পিৎজার দোকানে চাকরী নেই। মানুষগুলো এমনভাবে আমার দিকে তাকাতো যেন আমি একটা পোকা। তারপর সেই কাজটা করতাম। কি কাজ আংকেল? স্যাডিস্টদের মতো, থাক বাদ দাও, তোমার ভাল লাগবে না। আমাকে কৌতূহলে পেয়ে বসেছে, বললাম আংকেল বলেন। যখন আমার সর্দি লাগতো সেই সমস্ত নাকের জিনিষ পিৎজাতে মাখাতাম, তারপর সার্ভ করতাম। শুনেই আমার গা গুলিয়ে উঠলো, বমি আসি আসি করছে। আমি যে একটা স্যাডিস্টশ আরো কিছু কাজে প্রমাণ পেলাম। কি কাজ ভয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। চুপ করে রইলাম। মিতার বাবা বলতে লাগলো, বা...